ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ


আপডেট সময় : ২০২৬-০৭-০৯ ০০:১৭:২৮
খুলনার দুর্ধর্ষ ডাকাত "খবির বাহিনীর" প্রধান খবির মোল্লাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল*
নিজস্ব প্রতিবেদক খুলনার দুর্ধর্ষ ডাকাত "খবির বাহিনীর" প্রধান খবির মোল্লাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল ১ র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। । এরই ধারাবাহিকতায় অদ্য ৮ই জুলাই ২০২৬ ইং তারিখ, বিকেল ১৭:২০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে *খুলনার দুর্ধর্ষ ডাকাত "খবির বাহিনীর" প্রধান খবির মোল্লাকে (৪৭)* গ্রেফতার করে। খবির মোল্লা খুলনা জেলার দিঘলিয়া থানাধীন জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে। অভিযানকালে ধৃত আসামির হেফাযত হতে একটি ক) ওয়ান শুটার গান, খ) দুই রাউন্ড তাজা গুলি ও গ) একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। । উল্লেখ্য যে, ধৃত আসামি খবির মোল্লা (৪৭) একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার একাধিক থানায় হত্যা, অস্ত্র, ও ডাকাতি মামলাসহ মোট ১৩ (তেরো) টি মামলার তথ্য রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ