ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় ১৩ বছর পর হেলালের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৮ ২১:৩০:১৫
নেত্রকোনায় প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় ১৩ বছর পর হেলালের যাবজ্জীবন নেত্রকোনায় প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় ১৩ বছর পর হেলালের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টারঃ



নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ ১৩ বছর পর রায় দিয়েছেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আদালত মো. হেলাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এমদাদুল হক জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ জুলাই নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাসিন্দা বুদ্ধি প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা খোদবানুকে প্রতিবেশী মো. হেলাল তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।


পরে ওই নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হলে স্থানীয়ভাবে বিষয়টি বিয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। তবে হেলাল বিয়েতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করে। মামলা চলাকালে খোদবানু একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে শিশুটির মৃত্যু হয়। দীর্ঘ তদন্ত শেষে ডিএনএ পরীক্ষায় শিশুটির সঙ্গে আসামি হেলালের জৈবিক সম্পর্কের মিল পাওয়া যায়। পরে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বুধবার এ রায় ঘোষণা করেন।


রায়ে বলা হয়, আসামি হেলালই খোদবানুর ওপর নির্যাতন চালিয়েছেন এবং তার সন্তানের পিতা। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে শুনানি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবীর রুবেল। তিনি বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ