ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ১০ জুলাই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৮ ২০:৫৬:৩৩
কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ১০ জুলাই কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ১০ জুলাই
স্টাফ রিপোর্টার:


সাহিত্য, সংস্কৃতি ঐতিহ্যের চর্চাকে এগিয়ে নিতে নেত্রকোণার কেন্দুয়ায় আয়োজন করা হয়েছে স্বরচিত কবিতা আবৃত্তি ও সাহিত্য আড্ডা। “সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে”-এই স্লোগানকে সামনে রেখে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে আগামী শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কেন্দুয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরাগ রিছিল, পরিচালক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী, বিরিশিরি, দুর্গাপুর, নেত্রকোণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া। সাংবাদিক ও কবি কোহিনূর আলম (ভূগোল রহমান)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন নেত্রকোণা সাহিত্য সমাজের সহ-সভাপতি কবি এনামূল হক পলাশ।


এছাড়াও আলোচনায় অংশ নেবেন কবি মোমেন এইচ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গীতিকবি আব্দুল হাই সেলিম। আয়োজকরা সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও সংস্কৃতিমনা সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ