ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে ইবিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু, চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৮ ১৮:১৩:৪৩
আজ থেকে ইবিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু, চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত
ইবি প্রতিনিধি:



গুচ্ছভুক্ত (GST) সাধারণবিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম-৫ম মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ভর্তির অনুমোদন দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এ ভর্তি কার্যক্রম চলবে। সোমবার (৬ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যে সকল শিক্ষার্থী GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার পছন্দক্রম ও মেধাক্রম অনুসারে ১ম মেধা তালিকা হতে ৫ম মেধা তালিকায় বিষয়প্রাপ্ত হয়ে A, B এবং C ইউনিটের প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করেছে সে সকল শিক্ষার্থীদের (বিশেষ কোটাসহ) ০৮-০৭-২০২৬ তারিখ বুধবার থেকে ১৩-০৭-২০২৬ তারিখ সোমবার অফিস চলাকালীন সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টার মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তিচ্ছুকে স্বশরীরে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করে যথাযথ ভাবে পূরণ করত: ভর্তি ও আনুষাঙ্গিক ফি জমাদান রশিদ বই সংগ্রহ করে অগ্রণী ব্যাংক পিএলসি লিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় অথবা ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এলসি শাখায় অনলাইনে Cellfin/mCash এর মাধ্যমে টাকা জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে এবছর ভর্তিচ্ছু শিক্ষার্থী চাইলে নিজ বিভাগেই সকল ফি পরিশোধ করতে পারবে। ফি-সংক্রান্ত বিবরণে উল্লেখ করে বলা হয়, সকল ইউনিটের সকল বিভাগের জন্য নির্ধারিত ছাত্র কল্যাণ ফি ১৬০/= টাকা, ফ্যাটাল ডিজিজ রিকভারী ফান্ড ২০০/= টাকা, পরিবহন ফি ৯৬০/= টাকা, ডীন অফিস ২৫০/= টাকা, হল সংযুক্তি ফি ৯১৫/= টাকা, বিভাগ উন্নয়ন ফি ৩০০০/= টাকা। তবে, (i) A ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের জন্য ভর্তি ও আনুষাঙ্গিক ফি ১,৫৩০/= টাকাসহ সর্বমোট ৭,০১৫/= টাকা। (ii) B ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের জন্য ভর্তি ও আনুষাঙ্গিক ফি ৩০/= টাকাসহ সর্বমোট ৫,৫১৫/= টাকা। (iii) C ইউনিটের অন্তর্ভূক্ত বিভাগসমূহের জন্য ভর্তি ও আনুষাঙ্গিক ফি ৫১০/= টাকাসহ সর্বমোট ৫,৯৯৫/= টাকা। ভর্তির জন্য যেসকল কাগজ প্রয়োজন, গুচ্ছভূক্ত (GST) বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার স্বাক্ষরিত প্রবেশপত্র, পাসপোর্ট আকারের সত্যায়িত ২ কপি ছবি, মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার পাসের একাডেমিক নম্বরপত্র ও প্রশাংসা পত্রের সত্যায়িত ফটোকপি, জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিভাবকের আয়ের সনদ এবং গুচ্ছছক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা জমাকৃত একনলেজমেন্ট স্লিপ।


বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যদি কোন শিক্ষার্থীর দাখিলকৃত একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র, প্রশংসাপত্র ও সনদপত্র (যে কোন ধরণের সনদপত্র) ইত্যাদি অসত্য বলে প্রমাণিত হয় তবে এই বিশ্ববিদ্যালয় হতে তার ভর্তি বাতিল করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ