শেষ ১৫ মিনিটের জাদুতে আর্জেন্টিনার জয়, কেন্দুয়ায় মধ্যরাতে সমর্থকদের আনন্দ মিছিল
শেষ ১৫ মিনিটের জাদুতে আর্জেন্টিনার জয়, কেন্দুয়ায় মধ্যরাতে সমর্থকদের আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টারঃ
বিশ্বকাপ ফুটবলে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ১৫ মিনিটে তিন গোল করে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে নেত্রকোনার কেন্দুয়ায় আনন্দ মিছিল করেছেন দলটির উচ্ছ্বসিত সমর্থকেরা। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খেলা শেষে কেন্দুয়া পৌরসদরের বিভিন্ন এলাকায় শুরু হয় এ বিজয় উদ্যাপন। আতশবাজি, পটকা, মিছিল, নাচ, ভুভুজেলার শব্দ আর আর্জেন্টিনার পতাকায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এর আগে সন্ধ্যার পর থেকেই কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী।
আর্জেন্টিনার জার্সি পরে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী সমর্থকেরা প্রিয় দলের সমর্থনে অংশ নেন। টানটান উত্তেজনার ম্যাচে নির্ধারিত সময়ে আর্জেন্টিনা ৩-২ গোলে মিশরকে পরাজিত করে শেষ ষোলোতে জায়গা করে নেয়। দলের জয়ে উচ্ছ্বসিত সমর্থকেরা ‘মেসি, মেসি’ স্লোগানে আনন্দ প্রকাশ করেন। উদ্যাপনে অংশ নেওয়া সমর্থক মামুনুল কবির খান হলি বলেন, মেসি আমাদের অনুভূতি, মেসি আমাদের স্বপ্ন। এই রাত আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জোবায়ের ইমন হিলালী বলেন, খেলা শেষ হতে ১৫ মিনিট বাকি থাকলেও মেসিরা ধৈর্য হারায়নি। শেষ হাসি সেই হাসে, যার মধ্যে ধৈর্য থাকে। আর্জেন্টিনা সমর্থক হিসেবে আমি আনন্দিত।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স