রাজশাহী কলেজ ছাত্রদলের সহযোগিতায় হারানো ফোন ফিরে পেলো শিক্ষার্থী
রাজশাহী কলেজ ছাত্রদলের সহযোগিতায় হারানো ফোন ফিরে পেলো শিক্ষার্থী
ইসরাত জেরিন রাজশাহী কলেজ প্রতিনিধি:
রাজশাহী কলেজ ছাত্রদলের সহযোগিতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন টি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে রাজশাহী কলেজ প্রশাসন ভবনে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন । মোবাইল ফোনের মালিক বগুড়ার বাসিন্দা আতিকুর রহমান জানান, গত ২৯ জুন রাজশাহী কলেজে মাস্টার্সে ভর্তি-সংক্রান্ত কাজে আসেন তিনি। এ সময় এক ব্যক্তি তার সঙ্গে পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে কৌশলে ফোনে কথা বলার কথা বলে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।
পরে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও ফোনটি উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির)-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতা এবং পুলিশের সমন্বয়ে শেষ পর্যন্ত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়। আতিকুর রহমান বলেন, ফোনটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু রাজশাহী কলেজ ছাত্রদল আন্তরিকভাবে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতায় আমার ফোনটি ফিরে পেয়েছি। এজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম তিনি বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীর পক্ষে কাজ করি। শিক্ষার্থীদের আপদ বিপদে আমরা সবসময় গুরুত্ব সহকারে বিবেচনায় রাখি এই শিক্ষার্থীর ফোন হারিয়েছিল আমরা সেটা বিভিন্ন মাধ্যমে ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা সব সময় শিক্ষার্থীদের নিয়ে সুন্দর ক্যাম্পাস গড়তে চাই। রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম বলেন, বগুড়া থেকে মাস্টার্সে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রতারণার মাধ্যমে নিয়ে নেওয়া হয়। বিষয়টি জানার পর আমরা কলেজের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করি এবং বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হই।
তবে অভিযুক্ত ব্যক্তি এখনো গ্রেপ্তার হয়নি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখছে এবং আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শেখ ইমন এবং সাংগঠনিক সম্পাদক নেহাল আহমেদ রায়হানসহ বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স