বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখার বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার
বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখার বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার
ইসরাত জেরিন
রাজশাহী কলেজ প্রতিনিধি:
রাজশাহী কলেজ শাখা বসুন্ধরা শুভসংঘ-এর উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে।
আজ ৬ জুলাই (সোমবার) দুপুর ৩ টায় রাজশাহী কলেজের ১৭ নম্বর গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসময় শুভ সংঘের সভাপতি মিরাতুজ জাহান মিলি বলেন , বসুন্ধরা শুভ সংঘ সবসময়ই ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় রাজশাহী কলেজ ক্যাম্পাসে ‘নারী সচেতনতা: বিশেষ স্বাস্থ্য সচেতনতা’ বিষয়ক একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন আরাফাত ভাইয়া। আমরা বিশ্বাস করি, শুধু এক দিনের কর্মসূচির মাধ্যমে সচেতনতা তৈরি করা সম্ভব নয়। প্রকৃত পরিবর্তন আনতে হলে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে স্বাস্থ্য সচেতন হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
বসুন্ধরা শুভ সংঘের আলোকিত সেবার বার্তা আমরা রাজশাহী কলেজ ক্যাম্পাসসহ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি।
সেমিনারে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মিরাতুজ জাহান মিলি ও সাধারণ মোঃ নাহিদ আল আমিন, ডেপুটি ম্যানেজার মার্কেটিং, সাঈদ হোসেন ডেপুটি ম্যানেজার মার্কেটিং , ও সাধারণ সম্পাদক রাফাত আহম্মেদ প্রীতম ও সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম সাফি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেমিনারটি শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এতে স্বাস্থ্য সচেতনতা ও প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া উপস্থিত সকল শিক্ষার্থীর জন্য উপহারেরও ব্যবস্থা রাখা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স