ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে স্কুল ছাত্রীকে বিয়ে করার চেষ্টার অপরাধে যুবককে ৬ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৮ ০০:১২:৩১
পীরগঞ্জে স্কুল ছাত্রীকে বিয়ে করার চেষ্টার অপরাধে যুবককে ৬ মাসের কারাদন্ড পীরগঞ্জে স্কুল ছাত্রীকে বিয়ে করার চেষ্টার অপরাধে যুবককে ৬ মাসের কারাদন্ড
পারভেজ হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০ শ্রেনির স্কুল ছাত্রীকে বিয়ে করার চেষ্টার অপরাধে জুবায়ের রহমান জয় নামে এক যুবককেমাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী সরদার। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, উপজেলার মাঝখুরিয়া গ্রামের জুরায়ের রহমান জয় নামে এক যুবক কোষামন্ডলপাড়া গ্রামের ১০ শ্রেনির এক ছাত্রীকে বিয়ে করা উদ্দেশ্যে সোমবার সকালে ঐ ছাত্রীর বাড়িতে অবস্থান নেয়। ঐ ছাত্রী বয়স কম হওয়ায় বিকালে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হয়। রাতে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠানের। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী সরদার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং জুবায়ের সহ রুহুল আমিন নামে আরো এক যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুবায়েরকে জেল জরিমানা প্রদান করা হয়। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় রুহুল আমিনকে। মঙ্গলবার বিকালে জুবায়েরকে জেল হাজতে পাঠানো হয়েছে।


বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী নাবালিকাকে বিয়ে করার চেষ্টার আপরাধে একজনকে জেল ও জরিমানা করা হয়েছে। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে অন্য জনকে, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ