ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি কুইজ সোসাইটির নেতৃত্বে আব্বাস-চামেলী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৭ ২২:৫৬:০২
কুবি কুইজ সোসাইটির নেতৃত্বে আব্বাস-চামেলী কুবি কুইজ সোসাইটির নেতৃত্বে আব্বাস-চামেলী
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কুইজ সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্বাস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান শিক্ষার্থী চামেলী চক্রবর্তী। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির প্রতিষ্ঠাতা মো. অহিদুল ইসলাম রাকিব। সংগঠনটির সাধারণ সম্পাদক চামেলী চক্রবর্তী বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত এবং সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার লক্ষ্য হবে সততা ও স্বচ্ছতার সঙ্গে নিয়মিত কুইজ প্রতিযোগিতা ও জ্ঞানভিত্তিক আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে সাধারণ জ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করা। সবার সহযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটিকে আরও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।” নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞ। কুইজ জ্ঞানচর্চা, যুক্তিবোধ ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের লক্ষ্য হবে এমন একটি জ্ঞানভিত্তিক পরিবেশ গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত কুইজ, প্রশিক্ষণ ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করব।” উল্লেখ্য, ‘জ্ঞান থেকে প্রেরণা, মেধা থেকে সাফল্য’ স্লোগানকে ধারণ করে ২০২৩ সালের ০১ এপ্রিল সংগঠনটি আত্মপ্রকাশ করে।কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চা, বিভিন্ন বিষয়ে জ্ঞানের পরিধি বিস্তৃত করা এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ