সলঙ্গা থানা পুলিশের হাতে আন্ত:জেলা ছিনতাইকারী ১১নারী সদস্য আটক
সলঙ্গা থানা পুলিশের হাতে আন্ত:জেলা ছিনতাইকারী ১১নারী সদস্য আটক
মো: আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পাঁচলিয়া বাজার ওভার ব্রীজের পূর্ব পার্শ্বে আব্দুস সাত্তার সরকারের বাড়িতে তল্লাশি চালিয়ে আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের ১১জন মহিলা সদস্যকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কয়েকজন দ্রুত পালিয়ে যায়। আটককৃতদের স্বীকারুক্তি মূলে জানা যায়: ১সুফিয়া খাতুন(৪০),স্বামী কালাম,২খোদেনা আক্তার দিলারা(৩৫), স্বামী নিজাম,৩ হামিদা আক্তার মিনা (২৪) পিতা আলমঙ্গীর হোসেন,৪পারভীন (৩০) পিতা আনিলস, ৫ আনোয়ারা আক্তার বৃষ্টি পিতা মৃত সাহাব উদ্দিন,৬ রোজিনা আক্তার সায়দা (৩০)পিতা হারুন মিয়া,৭ শাহানা আক্তার বিউটি (৩৫) পিতা আরজু মিয়া,৮ শেফা আক্তার (২১) পিতা ওস্তার মিয়া,৯ জুয়ানা আক্তার তামান্না (৩০) পিতা হেলাল,১০ রুবা আক্তার ঝুমা (২০) পিতা মৃত দুলাল,১১ সুবিনা আক্তার লাকী (২০) পিতা ফরিদ সর্ব সাং ধর মন্ডল,থানা নাসিরনগর জেলা বি-বাড়িয়া। পুলিশ জানায়,গোপন সংবাদমাধ্যম জানাযায়,পাঁচলিয়ার একটি ভাড়া বাসায় মহিলা দুষ্কৃতকারী চক্রের কয়েকজন সদস্য অপরাধ সংগঠনের জন্য সন্দেহজনক ভাবে সেখানে অবস্থান করছে।
পরে সেখানে অভিযান পরিচালনা করে মোট ১১জন আন্ত:জেলা নারী ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করা হয়। আটককৃত নারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আজ মঙ্গলবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছলাম আলী বলেন, সলঙ্গা অঞ্চলে অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চুরি, ছিনতাই ও মাদকসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণকে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স