ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৭ ১৮:১৪:৩৭
সিরাজগঞ্জে বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ :


সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় অবস্থিত রিফাত বেকারি কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বেলা ১১টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে দেখা যায়, বেকারি কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স রিফাত বেকারির মালিক মো. রাজিব শেখকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য এবং ব্যাটেলিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ