ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিরঘুমে চলে গেলেন বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৬ ২৩:৪০:১০
চিরঘুমে চলে গেলেন বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শফিকুল ইসলাম চিরঘুমে চলে গেলেন বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শফিকুল ইসলাম
রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক


বরিশালের বানারীপাড়া পৌরসভারনম্বর ওয়ার্ড নিবাসী উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: শফিকুল ইসলাম (৭১) সোমবার (৬ জুলাই) ভোরে ঢাকায় মালিবাগে ছেলের বাসায় ইন্তেকাল করেন। "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, কিডনি ও সোরিয়াসিসসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক শফিকুল ইসলাম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সদ্য প্রয়াত মাহমুদা বেগমের স্বামী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট .মাহমুদ হোসেন মাখনের ছোট ভগ্নিপতি।


এদিন (সোমবার) বাদ এশা জানাজা শেষে উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।


প্রসঙ্গত, বিধান অনুযায়ী সূর্যাস্তের পরে গার্ড অব অর্নারের সুযোগ না থাকায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই "জ্ঞানের বাতিঘর' ৭১'র রণাঙ্গনের এ বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ