ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে দুই মোটরসাইকেল চোর গ্রেপ্তার, উদ্ধার হলো ইয়ামাহা R15M

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৬ ২৩:২৬:৪৫
সিরাজদিখানে দুই মোটরসাইকেল চোর গ্রেপ্তার, উদ্ধার হলো ইয়ামাহা R15M সিরাজদিখানে দুই মোটরসাইকেল চোর গ্রেপ্তার, উদ্ধার হলো ইয়ামাহা R15M
নাদিম হায়দার,স্টাফ রিপোর্টার



মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশেষ অভিযানে মোটরসাইকেল চুরি মামলার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি Yamaha R15M মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ৫ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে মোটরসাইকেল চুরি মামলার আসামি জাফর (৪৩), পিতা- সোহরাব হোসেন, গ্রাম- হাঁসাড়া, থানা- শ্রীনগর এবং রেদোয়ান (২৮), পিতা- হারুন, স্থায়ী ঠিকানা- গ্রাম- চালতিপাড়া, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জকে গ্রেপ্তার করা হয়।


পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি Yamaha R15M মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ