ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৬ ২১:৫৮:২৩
গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি


গলাচিপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (৬ জুলাই ২০২৬) বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক-এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পটুয়াখালী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ডএবং ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী ধ্বংস করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন লালু হাওলাদার (৩২), পিতা: মৃত সোরাব হাওলাদার, মো. মাহিন (২২), পিতা: মান্নান হাওলাদার, মো. মনিরুজ্জামান (৫২), পিতা: সিদ্দিকুর রহমান। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক জানিয়েছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ