ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি পৌর নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে মাঠে শারমিন মুক্তা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৬ ১৮:৩৩:১৭
ঝালকাঠি পৌর নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে মাঠে শারমিন মুক্তা ঝালকাঠি পৌর নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে মাঠে শারমিন মুক্তা

ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে ৫, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঝালকাঠি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তা।


দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শারমিন লেলিন মুক্তাকে দলীয় নেতাকর্মীরা দুর্দিনের ত্যাগী নেত্রী হিসেবে উল্লেখ করছেন। তাদের দাবি, রাজনৈতিক প্রতিকূল সময়ে জেল-জুলুম, হামলা-মামলা ও নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হলেও তিনি সাংগঠনিক কার্যক্রম থেকে সরে যাননি। দলের কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের পাশে থেকে ধারাবাহিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।


স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শারমিন লেলিন মুক্তা একজন সাহসী, ন্যায়পরায়ণ ও জনবান্ধব নেত্রী হিসেবে পরিচিত বলে তার সমর্থকদের দাবি। তারা মনে করেন, জনগণের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছেন।


এ বিষয়ে শারমিন লেলিন মুক্তা বলেন, "আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৫, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করব। সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।"


উল্লেখ্য, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম ইতোমধ্যে জোরদার হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ