ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে জরুরি রোগীদের সুবিধায় ২৪ ঘণ্টা খোলা থাকবে দুটি ফার্মেসি
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে জরুরি রোগীদের সুবিধায় ২৪ ঘণ্টা খোলা থাকবে দুটি ফার্মেসি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দীর্ঘদিন ধরে রাত ১টার পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ আশপাশের হাসপাতালে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীরা খোলা ফার্মেসি না থাকায় প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে দুর্ভোগে পড়তেন। এ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আহ্বানে সদর হাসপাতাল-সংলগ্ন ফার্মেসি ব্যবসায়ীরা ইতিবাচক সাড়া দেন।
সিদ্ধান্ত অনুযায়ী, সদর হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত মাহি মেডিকেল হল এবং হাসপাতাল সড়কের পশ্চিম পাশে মহিলা কলেজ মার্কেটে অবস্থিত অমিত মেডিকেল হল এখন থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে, যাতে জরুরি রোগীরা যেকোনো সময় প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারেন। এ বিষয়ে জানানো হয়েছে, কোনো কারণে নির্ধারিত ফার্মেসিগুলোর পক্ষে দোকান খোলা রাখা সম্ভব না হলে তারা বিষয়টি সদর হাসপাতাল রোড কমিটিকে অবহিত করবে।
সেক্ষেত্রে কমিটি বিকল্প কোনো ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা করবে। স্থানীয়রা বলছেন, এ উদ্যোগের ফলে গভীর রাতে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের ওষুধ সংগ্রহে ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স