ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ডিবির অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৬ ১৬:৪৫:৩৫
বরিশালে ডিবির অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক বরিশালে ডিবির অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :


বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা। সোমবার দুপুরে নগরীর সরস্বতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের অভিযোগ, আটক মাহমুদুর রহমান দীর্ঘদিন ধরে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে এলাকায় ইভটিজিং, মাদক কারবার, চুরি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো বিভিন্ন অপরাধে জড়িত ছিলো। অভিযানের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


তারা কিশোর গ্যাং দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ ও তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্ত মাহমুদুর রহমান বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ