ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুকৃবির ‘সাসটেইনেবল এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব’-এর নেতৃত্বে সজল ও জিসান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৬ ১৬:০৮:৪১
খুকৃবির ‘সাসটেইনেবল এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব’-এর নেতৃত্বে সজল ও জিসান খুকৃবির ‘সাসটেইনেবল এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব’-এর নেতৃত্বে সজল ও জিসান
প্রতিবেদক:


মোঃ রাজিবুল হোসেন তানিম খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শিক্ষার্থীদের কৃষি অর্থনীতি, উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ‘সাসটেইনেবল এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব’-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সজল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জিসান।


বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কৃষি অর্থনীতিউদ্যোক্তা সংস্কৃতি বিকাশে ক্লাবটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষামূলকদক্ষতাভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের মধ্যে বাস্তবভিত্তিক জ্ঞান, নেতৃত্বের গুণাবলি এবং কৃষিখাতে ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ক্লাবের সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামী দিনে কৃষির অর্থনৈতিক সম্ভাবনা ও টেকসই উন্নয়নকে কেন্দ্র করে আরও কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।


তাদের পরিকল্পনায় রয়েছে কৃষিভিত্তিক স্টার্টআপ উন্নয়ন, উদ্যোক্তা প্রশিক্ষণ, গবেষণামূলক আলোচনা, সেমিনার, কর্মশালা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন। তারা আরও জানান, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কৃষিকে একটি লাভজনক ও সম্ভাবনাময় খাত হিসেবে প্রতিষ্ঠায় তরুণদের উৎসাহিত করার জন্য বাস্তবধর্মী কার্যক্রম পরিচালনা করা হবে।

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শুভেচ্ছা জানিয়েছেন। ক্লাবের উপদেষ্টারা আশা প্রকাশ করেছেন, সজল ও জিসানের নেতৃত্বে সংগঠনটি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং কৃষি অর্থনীতি ও উদ্যোক্তা উন্নয়নে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ