ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু, ৪৫ মিনিটের চেষ্টায় ছোট বোনের মরদেহ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৬ ১৪:৪৯:১০
গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু, ৪৫ মিনিটের চেষ্টায় ছোট বোনের মরদেহ উদ্ধার! গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু, ৪৫ মিনিটের চেষ্টায় ছোট বোনের মরদেহ উদ্ধার!
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:



ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে রিয়ামনি (৮) ও ইলমা (৪) নামে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশুরা ওই গ্রামের সুলতান মিয়ার মেয়ে।


এদের মধ্যে রিয়ামনি স্থানীয় বীর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৪৫ মিনিটের চেষ্টায় আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় ছোট বোনের মরদেহ উদ্ধার করে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিদ্যালয় থেকে রিয়ামনি বাড়ি ফিরে। পরে দুপুর ২টায় ছোট বোন ইলমাকে নিয়ে পুকুরের পাড়ে যায়| পুকুরপাড়ে গেলে ইলমা কাঁদায় পড়ে যায়।


কাঁদা ধুঁইতে পুকুরের পানিতে নামলে ছোট বোন ইলমা পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাকে উদ্ধার করতে বড় বোন রিয়ামনি পানিতে ঝাঁপ দিলে দুজনই ডুবে যায়। বিষয়টি আট বছরের আরেক শিশু সুমাইয়া দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়। স্বজনরা তাৎক্ষণিক পুকুরপাড়ে গিয়ে রিয়ামনিকে ভাসতে দেখে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিখোঁজ ছোট বোন ইলমাকে স্থানীয়রা দুই দফা খুঁজেও সন্ধান না পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়।


তারা এসে উদ্ধার করতে না পারায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানানো হয়। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের চেষ্টায় পুকুর থেকে ইলমার মরদেহ আনুমানিক সাড়ে ৬টায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ডুবুরি দল নিয়ে তারা উদ্ধার অভিযান শুরু করেন এবং ৪৫ মিনিটের চেষ্টায় শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। দুই সন্তানকে হারিয়ে মা নার্গিস বারবার মূর্ছা যাচ্ছেন আর বিলাপ করে বলছেন, "আমার বুকের ধন দুইটা পুকুরের পানিতে ডুবে মারা গেল। রিয়ামনি স্কুল থেকে এসে প্রাইভেট পড়তে যাওয়ার কথা ছিল। ছোটটা পানিতে তলিয়ে যাওয়ার সময় বড় মেয়ে তুলতে গিয়ে সেও ডুবে গেল।


আমি এখন কী নিয়ে বাঁচব!" দুই মেয়েকে হারিয়ে বাবা বাকরুদ্ধ হয়ে পড়েন এবং ঘরের বারান্দায় অচেতন অবস্থায় পরে আছেন। দুই বোনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ