ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ গ্রেপ্তার ১
ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ গ্রেপ্তার ১
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় পুলিশের এক বিশেষ অভিযানে ভারতীয় বিয়ারসহ কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নি:) মো: শামীম ও এএসআই (নি:) মো: সাইফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল আজ দুপুরে শশীদল ইউনিয়নের দক্ষিন তেতাভূমি এলাকার খালের পাড় সংলগ্ন জনৈক বসতঘরের সামনে অভিযান চালায়।
এ সময় তারা কামাল হোসেনের কাছ থেকে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কামাল হোসেন দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত আ: জলিল ও মৃত নুরজাহান খাতুনের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স