ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি শিবলী, সম্পাদক আবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৬ ১৩:০১:৩১
কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি শিবলী, সম্পাদক আবুল হোসেন কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি শিবলী, সম্পাদক আবুল হোসেন
স্টাফ রিপোর্টার:


নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে তৌফিকুল হক শিবলীকে সভাপতি এবং আবুল হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। রোববার (৫ জুলাই) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোণা জেলা শাখার সভাপতি অনিক মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম তামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


জানা গেছে, প্রায় সাড়ে পাঁচ বছর ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। নতুন কমিটিতে আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিকুল হক শিবলীকে সভাপতি এবং আবুল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


নবনির্বাচিত সভাপতি তৌফিকুল হক শিবলী বলেন, আমার ওপর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি আমি কৃতজ্ঞ। দলের দুঃসময়ে নির্যাতন-নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের সঙ্গে ছিলাম। দলের এই আস্থার প্রতিদান নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে আপ্রাণ চেষ্টা করব। সবার কাছে দোয়া কামনা করছি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী ত্যাগী ও সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়েছে। তার ফলস্বরূপ উপজেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকে মনোনীত করেছেন।


উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন,সভাপতি ও সম্পাদক দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে তিনি দলের সঙ্গে ছিলেন। দল তার ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করেছে।


নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং সাংগঠনিকভাবে পরীক্ষিত নেতাদের মধ্য থেকে উপজেলা বিএনপির সঙ্গে সমন্বয় করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ