রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুন্ঠিত পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০
রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুন্ঠিত পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুন্ঠিত পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০ রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে| অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দা ভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে|
আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে| এরই ধারাবাহিকতায়, র্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৪/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২৩.১০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার চকবাজার মডেল থানাধীন লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকার জনৈক কাজল মিয়ার তিন তলা বিশিষ্ট বিল্ডিং এর নিচতলায় স্থাপিত পলিথিন কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে| উক্ত অভিযান পরিচালনা করে কারখানার মেশিনের নিচ হতে সাদা রংয়ের প্লাস্টিক ব্যাগের ভিতরে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি পিস্তল উদ্ধার করে| পরবর্তীতে যাচাইকালে উদ্ধারকৃত পিস্তলটি ২০২৪ সালের ০৫ আগস্টে সংঘটিত সহিংস ঘটনায় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানা হতে লুণ্ঠিত হয়েছিল বলে জানা যায়| ঘটনাটির সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে|
উদ্ধারকৃত লুন্ঠিত পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে| এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট| জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে| র্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে|
র্যাব-১০ সর্বদা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স