ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী সফরে নরওয়ের রাষ্ট্রদূত, স্কুল পরিদর্শন ও আদিবাসীদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৬ ১১:১০:৫১
ফুলবাড়ী সফরে নরওয়ের রাষ্ট্রদূত, স্কুল পরিদর্শন ও আদিবাসীদের সঙ্গে মতবিনিময় ফুলবাড়ী সফরে নরওয়ের রাষ্ট্রদূত, স্কুল পরিদর্শন ও আদিবাসীদের সঙ্গে মতবিনিময়
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে :


বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এইচ. ই. মি. হাকন আরাল্ড গুলব্রান্ডসেন দিনাজপুরের ফুলবাড়ী সফর করেছেনসফরকালে তিনি থাউজেন্ড ডেজ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। রোববার (৫ জুলাই) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি হাসপাতালের একটি নির্মাণাধীন ভবনের উদ্বোধন করেন। পরে রাজারামপুর সরফ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাজান, সহকারী কমিশনার (ভুমি) মো. ছামিউল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান সামিদুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহসহ প্রশাসনের গোয়েন্দা বিভাগের অফিসারগন উপস্থিত ছিলেন। এরপর উপজেলার আলুরডাঙ্গা আদিবাসী গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। এ সময় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে তাকে স্বাগত জানান।

দুপুরে থাউজেন্ড ডেজ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখী , অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) নব কুমার বিশ্বাস । অনুষ্ঠানে রাষ্ট্রদূত দিনাজপুর সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি নরওয়ে ও ব্রাজিলের মধ্যকার ফুটবল ম্যাচ নিয়েও সংক্ষিপ্ত মন্তব্য করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ