ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর নিউমার্কেট এলাকা হতে প্রায় ৫০ হাজার টাকা মূল্যমানের ইয়াবা ও গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৬ ০০:৩০:০৮
রাজধানীর নিউমার্কেট এলাকা হতে প্রায় ৫০ হাজার টাকা মূল্যমানের ইয়াবা ও গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাজধানীর নিউমার্কেট এলাকা হতে প্রায় ৫০ হাজার টাকা মূল্যমানের ইয়াবা ও গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক


রাজধানীর নিউমার্কেট এলাকা হতে প্রায় ৫০ হাজার টাকা মূল্যমানের ইয়াবা গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ০৪/০৭/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫.২০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার নিউমার্কেট থানাধীন নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা’সহ ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০|


এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৪/০৭/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫.২০ ঘটিকায় ঢাকার নিউমার্কেট থানাধীন নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫০ (ছয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা, যার আনুমানিক সর্বমোট বাজার মূল্য ৪৪,৫০০/- (চুয়াল্লিশ হাজার পাঁচশত টাকা), সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে| আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১| মো: মিলন ওরফে আকাশ (২৫), পিতা- এজাজ বোম ওরফে জলিল মোল্লা, সাং- কামরুল কমিউনিটি সেন্টারের গলি ও ২| মো: শফিকুল ইসলাম (২৪), পিতা- মৃত আলী হোসেন, সাং- আলীনগর, উভয় থানা- কামরঙ্গীচর, ডিএমপি, ঢাকা বলে জানা যায়| এ সময় তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৬,৭২০/- (ছয় হাজার সাতশত বিশ টাকা) উদ্ধার করা হয়| |


প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী| তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার নিউমার্কেট’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে| মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে|

র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ