ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানিক হত্যা মামলার দুই আসামির ফেসবুক স্ট্যাটাস, নিজেদের নির্দোষ দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৫ ২৩:৪৬:৪৮
মানিক হত্যা মামলার দুই আসামির ফেসবুক স্ট্যাটাস, নিজেদের নির্দোষ দাবি মানিক হত্যা মামলার দুই আসামির ফেসবুক স্ট্যাটাস, নিজেদের নির্দোষ দাবি
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া হত্যা মামলার দুই আসামি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের নির্দোষ দাবি করে হত্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন|

শুক্রবার (জুলাই) রাত ৯টায় মানিক মিয়া হত্যা মামলার প্রধান আসামি ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক ও মামলার ৩ ন¤^র আসামি গৌরীপুর উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের নির্দোষ দাবি করেছেন এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটিকে 'মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক' বলে আখ্যায়িত করেছেন| সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের দেওয়া স্ট্যাটাসে দাবি করেন, নিহত মানিক মূলত একজন মাদক ব্যবসায়ী ছিলেন| জনরোষে নাকি সড়ক দুর্ঘটনায় মানিকের মৃত্যু হয়েছে— তা তাদের জানা নেই| একই সাথে তারা নিহত মানিকের ভাই সুখমিয়া ও হীরাকে জুলাই হত্যা মামলার আসামি হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন যে, তারা এখনো গ্রেপ্তার হননি|

স্ট্যাটাসে তারা আরও বলেন, ওই দুই ভাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিকের সন্ত্রাসী বাহিনীর অন্যতম ক্যাডার ছিলেন এবং তারা এমন কোনো জঘন্য অপরাধ নেই যা করেননি| মাদক ব্যবসায়ী মানিক অনেক প্রভাবশালীকেই মাসোহারা দিতেন দাবি করে ওই দুই নেতা প্রশ্ন তোলেন, সেই মাসোহারা গ্রহীতারা কারা তা গৌরীপুরবাসী জানতে চায়| তাদের ও সহযোগীদের বিরুদ্ধে চলা প্রচারণাকে 'ভুয়া ও অপপ্রচার' আখ্যা দিয়ে তারা সত্য প্রকাশের আহ্বান জানান|

একই সাথে খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে গৌরীপুরবাসীকে বিস্তারিত সব তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তারা তাদের স্ট্যাটাসে উল্লেখ করেন| দুজনেই ফেসবুক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিহত মানিক মিয়ার ভাই সুখ মিয়ার কিছু ছবিও শেয়ার করেছেন| এর আগে শ্রমিক নেতা মানিক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন| মামলায় আসামি করা হয় শোয়েব মুন্সী, আল ইমরান খানসহ আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে| তবে এ ঘটনায় ৪ জুলাই শনিবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি|


হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পরপরই ওই দুই নেতাসহ ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে| বহিষ্কৃত অন্যজন হলেন গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হাসান| নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শোয়েব মুন্সী ও তার সহযোগীরা মানিক মিয়াকে তুলে নিয়ে যান| পরে তাকে বেদম মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়| স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়| নিহত মানিক মিয়া গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের ছেলে|


নিহতের ভাই সুখ মিয়া অভিযোগ করে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে শোয়েব মুন্সী ও তার লোকজন আমার ভাইকে পিটিয়ে আহত করেন| পরে হাসপাতালে নেওয়ার পর আসামিদের লোকজন আমাদের হুমকি দেন এবং দুর্ঘটনা বলে ভাইকে হাসপাতালে ভর্তি করাতে বাধ্য করেন| সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যান| আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই| তবে সব অভিযোগ অস্বীকার করে প্রধান আসামি শোয়েব মুন্সী দাবি করেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই| নিহত মানিকের সঙ্গে অন্যদের মাদকসংক্রান্ত বিরোধ ছিল, সেই কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে| আমি আগামী গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাজ করে যাচ্ছি|


একটি মহল রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ ছড়াচ্ছে| গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মানিক মিয়া হত্যা মামলায় শোয়েব মুন্সী, ইমরানসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে| আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে| আসামিদের ফেসবুক পোস্ট নজরে আসলেও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি |

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ