দাবি না মানলে ৬ই জুলাই সোমবার থেকে পূর্ণ কর্মবিরতি পালনের প্রস্তুতি সভা করেছে শাখা ডাক কর্মচারী ইউনিয়ন।।
দাবি না মানলে ৬ই জুলাই সোমবার থেকে পূর্ণ কর্মবিরতি পালনের প্রস্তুতি সভা করেছে শাখা ডাক কর্মচারী ইউনিয়ন।।
মুলাদী প্রতিনিধিঃ
দাবি না মানলে ৬ই জুলাই সোমবার থেকে পূর্ণ কর্মবিরতি পালনের প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ শাখা ডাক কর্মচারী ইউনিয়ন। শনিবার সকাল ১০টায় মুলাদী পৌরসভার সার্কেল এসপি অফিস সংলগ্ন একটি কক্ষে এ সভা করে বাংলাদেশ শাখা ডাক ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় ডাক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন আগামী ৬ তারিখের পূর্বে যদি আমাদের দাবি দাবা মেনে নেয়া না হয় তাহলে আমরা একযোগে সারা বাংলাদেশে ৬ জুলাই সোমবার থেকে পুরনো কর্মবিরতি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।
প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডাক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম নিজাম, বাংলাদেশ ডাক ইউনিয়নের মুলাদী উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম, মোঃ ফয়সাল, মোঃ নান্টু, আনিচুর রহমান, মোঃ বাকি বিল্লাহ, মোসাঃ শাহিদা বেগম, ইলিয়াস খান সহ শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স