ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৫ ২০:২৯:২৯
গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি


পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটশিরা কিন্ডারগার্টেন এন্ড স্কুল প্রাঙ্গণে এই সব চারা বিতরণ করা হয়| মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ১৪৮-ময়মনসিংহ (গৌরীপুর) জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের দিক নির্দেশনায় এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল হান্নান তালুকদার|


সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সবুজ পরিবেশ নিশ্চিত করতে গাছের বিকল্প নেই| মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে তৃণমূল পর্যায়ে সফল করতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকারের চারা বিতরণ করা হচ্ছে, যাতে তারা শুরু থেকেই পরিবেশ সচেতন হয়ে গড়ে ওঠে|


চারা বিতরণ অনুষ্ঠানে প্রতিশ্রুতি কিন্ডারগার্টেন এন্ড স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা মো. আব্দুল্লাহ, গৌরীপুর উপজেলা যুবদল নেতা হাসান মাহমুদ, বিদ্যালয়ের শিক্ষাক শামীম মিয়া, বেলাল হোসেন, আবুল হাসান, স্থানীয় বাসিন্দা মোখলেসুর রহমান, আবু চাঁন, মোঃ খাইরুল ইসলাম প্রমুখ| অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের বিতরণকৃত চারাগুলো সঠিকভাবে রোপণ ও সেগুলোর নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান| পরবর্তীতে উপস্থিত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ