ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৫ ১৯:০০:২৫
কুবি কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কুবি কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি:
চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। ম্যাচে দুটি দল অংশ নেয়।


একটি দলে ছিলেন গ্রেড- থেকে গ্রেড-১২ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা এবং অপর দলে ছিলেন গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীরা। জানা যায়, ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ে দুই দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় গ্রেড-৫ থেকে গ্রেড-১২ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারী দল।

শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, 'আজকের এই খেলা সকলের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি করবে। সবার মধ্যে সৌহার্দ্যও বৃদ্ধি করবে এই প্রত্যাশা করছি।' উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, 'বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখেই আজকের এই আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে খেলা কতটা আনন্দময় হতে পারে, তারই স্বাক্ষর রাখবেন এই কামনা করি।'

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ