ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ লক্ষ টাকার গাঁজা, একটি মাইক্রোবাস সহ আটক এক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৫ ১৭:২২:১৭
হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ লক্ষ টাকার গাঁজা, একটি মাইক্রোবাস সহ আটক এক হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ লক্ষ টাকার গাঁজা, একটি মাইক্রোবাস সহ আটক এক
স্টাফ রিপোর্টার:


গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে বিপুল পরিমাণের কে‌জি গাঁজা সহ একটি মাইক্রোবাস এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । রবিবার (৫ জুলাই) সকাল ৬টা ৩০ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুপার হবিগঞ্জ তারেক মাহমুদ এট নির্দেশনায় ও অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসএই মোহাম্মদ সাইফুল ইসলাম, এএসআই মোহাম্মদ নাঈম মিয়া, এএসআই ইদ্রিস মিয়া, শহিদুর রহমান, পিন্টু মোহন ও নাজমূল হোসেন চৌকুস অফিসারদের অভিযানে হবিগঞ্জের মাধবপুর থানাধীন জগদীশপুর মু‌ক্তি‌যোদ্ধা চত্বর ড্রাইভার হো‌টে‌লের সাম‌নে ঢাকা সি‌লেট মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয় ২৮ কে‌জি গাঁজা।


বাজার মূল্য আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা ধরে ৫ লক্ষ ৬০ হাজার টাকা, একটি কালো রংয়ের মাইক্রোবাস যার রেজিং ঢাকা মেট্রো- চ ১৫- ৬৫৩৭। যার বাজার মূল্য ৩ লক্ষ টাকা। আটককৃতরা হলো মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আমকান্দি গ্রামের মো: আহাদ মিয়ার পুত্র জুয়েল মিয়া (২৫)। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় আটককৃত মালামাল সহ মাদক কারবারিকে হস্তান্তর করা হয়। এবং এ বিষয়ে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানাযায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ