ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ইয়াবা সহ আটক এক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৫ ১৫:৩৯:৪৮
বোয়ালখালীতে ইয়াবা সহ আটক এক বোয়ালখালীতে ইয়াবা সহ আটক এক
এম মনির চৌধুরী রানা

বোয়ালখালীতে ২৮টি ইয়াবাসহ মো. মফিজুর রহমান মফিজ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে পৌর সদরের বুড়িপুকুর পাড় রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মফিজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, অভিযান চালিয়ে মফিজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে পাওয়া যায় ২৮টি ইয়াবা। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার মফিজকে আজ (রবিবার) আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ