ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য চাঁদাবাজি ও দুর্নীতিই প্রধান দায়ী : সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৫ ১৫:২৭:১৫
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য চাঁদাবাজি ও দুর্নীতিই প্রধান দায়ী : সেলিম উদ্দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য চাঁদাবাজি ও দুর্নীতিই প্রধান দায়ী : সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রাজধানী ঢাকার সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থার জন্য চাঁদাবাজি ও দুর্নীতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।


তিনি বলেন, দুর্নীতিই উন্নয়নের সবচেয়ে বড় বাধা। শনিবার (৪ জুলাই) রাতে রাজধানীর শাহজাদপুরে একটি মিলনায়তনে জামায়াতের গুলশান পূর্ব থানা আয়োজিত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব পেলে করদাতাদের অর্থের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী ব্যবহার নিশ্চিত করা হবে। পাশাপাশি নাগরিক সেবাকে আরও সহজ ও কার্যকর করতে একটি সমন্বিত মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হবে, যার মাধ্যমে নগরবাসী ঘরে বসেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবার মান ও গতি বৃদ্ধি করা হবে।


তিনি বলেন, শিক্ষিত ও সচ্ছল পরিবারের অনেক বেকার তরুণও আজ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হয়ে পরিবার ও সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম কারণ যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগের অভাব।


তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের দায়িত্ব পেলে তরুণ উদ্যোক্তাদের দক্ষ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হবে, যাতে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি করতে পারে। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তরুণদের রিমোট জব ও বৈশ্বিক কর্মবাজারের জন্য প্রস্তুত করে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও মানবিক নগর গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং জনগণের সহযোগিতায় এই লক্ষ্য বাস্তবায়নে তারা এগিয়ে যাচ্ছে বলে জানান মোহাম্মদ সেলিম উদ্দিন। এসময় গুলশান পূর্ব থানা আমীর মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোঃ আবদুল মোতালেব মইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত মহানগরী উত্তর এর সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি জনাব ইয়াছিন আরাফাত, মহানগরী উত্তর এর সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দীন মোল্লা, মহানগরী উত্তর এর কর্মপরিষদ সদস্য জনাব হেদায়েত উল্লাহ,জামায়াত মনোনীত ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জানাব ইসমাইল হোসেন টিপু ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব সাইফুল ইসলাম প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ