ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একবছর ধরে শিক্ষক ও তিন সহপাঠী মিলে বলৎকারের শিকার শিশু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৫ ১১:৫৩:৫৫
একবছর ধরে শিক্ষক ও তিন সহপাঠী মিলে বলৎকারের শিকার শিশু একবছর ধরে শিক্ষক ও তিন সহপাঠী মিলে বলৎকারের শিকার শিশু
এম মনির চৌধুরী রানা


চট্টগ্রামের পটিয়ায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে ওই মাদরাসারই এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে তা জানাজানি হয়ে গেলে শনিবার (৪ জুলাই) অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম আজিজ উল্লাহ। তিনি বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী শিশু পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।


জানা গেছে, বেশ কিছুদিন ধরে ভুক্তভোগী শিশুটি শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে পাইলসজনিত সমস্যা বলে মনে করেছিলেন। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান যে এটি পাইলস নয় বরং শিশুটির সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটে থাকতে পারে। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনা খুলে বলে।

শিশুটি জানায়, মাদরাসার শিক্ষক আজিজ উল্লাহ এবং আরও তিন শিক্ষার্থী গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে ওই তার ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিষয়টি জানার পর অভিযুক্তদের মধ্যে আজিজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

বাকি অভিযুক্তদের থানায় হাজির হওয়ার জন্য জানানো হয়েছে। পরে আজিজ উল্লাহকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ