শ্যামনগর বিভিন্ন মাদকসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শ্যামনগর বিভিন্ন মাদকসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার শ্যামনগর থেকে ৭১২ বোতল উইনকেরিক্স, ৯৪১ বোতল এসকাফ, ২২৮ বোতল ফেয়াড্রিলসহ সর্বমোট ১,৮৮১ বোতল ফেন্সিডিল এবং ১৪৮০ পাতা ভারতীয় ঔষধ, ৯৬ হাজার প্যাকেট ভারতীয় পাতা বিড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা। ।
মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৪ জুলাই ২০২৬ তারিখ, সকাল ০৬.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মথুরাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ৭১২ বোতল উইনকেরিক্স, ৯৪১ বোতল এসকাফ, ২২৮ বোতল ফেয়াড্রিল সাদৃশ ফেন্সিডিলসহ সর্বমোট ১৮৮১ (একহাজার আটশত একাশি) বোতল ফেন্সিডিল এবং ১৪৮০ (চৌদ্দশত) পাতা ভারতীয় ঔষধ, ৯৬,০০০ (ছিয়ানব্বই হাজার) ব্যাগ ভারতীয় পাতা বিড়িসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উপরোল্লিখিত মাদকদ্রব্য, ঔষধ ও পাতা বিড়ি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদকদ্রব্য, ঔষধ ও পাতা বিড়িসহ আসামিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স