ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‎মাদক ছাড়লে তিন মাসের ভরণ-পোষণের দায়িত্ব নেবেন সাবেক চেয়ারম্যান হিমেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৪ ১২:৫৬:৫০
‎মাদক ছাড়লে তিন মাসের ভরণ-পোষণের দায়িত্ব নেবেন সাবেক চেয়ারম্যান হিমেল ‎মাদক ছাড়লে তিন মাসের ভরণ-পোষণের দায়িত্ব নেবেন সাবেক চেয়ারম্যান হিমেল
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে ব্যতিক্রমী এক ঘোষণা দিয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল। তিনি জানিয়েছেন, ইউনিয়নের কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবী স্বেচ্ছায় মাদক ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এলে


ব্যক্তিগত উদ্যোগে তার তিন মাসের সম্পূর্ণ ভরণ-পোষণের দায়িত্ব গ্রহণ করবেন। ‎ ‎সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, "গোবিন্দপুর ইউনিয়নের যে কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবী স্বেচ্ছায় যদি মাদক ছেড়ে ভালো হয়ে চলে, আমি ব্যক্তিগতভাবে তাহার জন্য তিন মাসের সমস্ত ভরণ-পোষণ ফ্রি করে দিবো, ইনশাআল্লাহ। ‎ ‎তার এ ঘোষণার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে মাদকমুক্ত সমাজ গঠনে একটি মানবিক ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনভিত্তিক উদ্যোগও গুরুত্বপূর্ণ। ‎ ‎

তবে সচেতন মহলের অভিমত, শুধু আর্থিক সহায়তা নয়, মাদক ছাড়তে আগ্রহীদের নিয়মিত কাউন্সেলিং, চিকিৎসা, কর্মসংস্থান এবং সামাজিক পুনর্বাসনের ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন। প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সমাজের সমন্বিত উদ্যোগেই মাদক নির্মূলে কার্যকর ফল পাওয়া সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ