ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সাঁওতাল সমাজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৪ ১০:৪৮:৩২
ফুলবাড়ীতে সাঁওতাল সমাজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীতে সাঁওতাল সমাজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:


বড়দের প্রতি শ্রদ্ধা ভক্তিবোধ, অতিথিপরায়ণতা, ঐক্যবদ্ধ জীবনযাপন এবং নিজস্ব সংস্কৃতির মাধ্যমে সাঁওতাল জনগোষ্ঠীর ঐক্য অটুট রাখার প্রত্যয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পুখুরী গ্রামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাঁওতাল সমাজের উন্নয়ন, শিক্ষা, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় কাথলিক ধর্মপল্লী, ফুলবাড়ীর পাল-পূরোহিত ফাদার মাইকেল ডি' ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাউনিয়া, রংপুরের সাব-রেজিস্ট্রার বার্নার্ড মার্ডী। বিশেষ অতিথি ছিলেন লেখক ও চিন্তাবিদ আলফ্রেড হেমব্রম, সহকারী প্রধান শিক্ষক টমাস মুরমু, অ্যাডভোকেট রিচার্ড মুরমু, অ্যাডভোকেট লরেন্স মুরমু এবং অ্যাডভোকেট সঞ্জিত কিস্কু।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে সাঁওতালদের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরতে এবং সমাজে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা শেষে সাঁওতালদের নিজস্ব ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মো. হারুন-উর-রশীদ

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ