হিজলায় এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৯ পরীক্ষার্থী
হিজলায় এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৯ পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক,
হিজলা: সারাদেশের ন্যায় বরিশাল জেলার হিজলা উপজেলাতেও শুরু হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি, আলিম এবং এইচএসসি (বিএম ও ভোকেশনাল) পরীক্ষা। আজ ০২ জুলাই অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় হিজলা উপজেলার ৪টি কেন্দ্রে মোট ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে প্রথম দিনের পরীক্ষায় কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আজকের পরীক্ষায় হিজলা উপজেলার কেন্দ্রগুলোতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৬০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৪১ জন এবং অনুপস্থিত ছিলেন ১৯ জন পরীক্ষার্থী।
হিজলা সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্র এই কেন্দ্রে মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮৩ জন এবং অনুপস্থিত ছিলেন ৪ জন কাউরিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্র উপজেলার সবচেয়ে বড় এই কেন্দ্রে মোট ৩৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬১ জন পরীক্ষায় অংশ নেন। এখানে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১১ জন হিজলা বি.এল (পাইলট) মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র (আলিম) এই মাদরাসা কেন্দ্রে মোট ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ জন উপস্থিত ছিলেন এবং ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
হিজলা সরকারি ডিগ্রী কলেজ (বিএমডি/ভোকেশনাল) এই শাখায় আজকের প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বা পরীক্ষা তালিকাভুক্ত ছিল না। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইলিয়াস সিকদার জানান উপজেলার সকল কেন্দ্রে পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।
কোনো পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কৃত হননি। পরীক্ষা কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।,
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স