সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ আটক ২
সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ আটক ২
নাদিম হায়দার,স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার লতব্দী ইউনিয়নের কাঠসাগড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সিরাজদিখান থানার এসআই ছিদ্দিকুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ফারুক হোসেন (৩০), পিতা: ইউসুফ, সাং: গোডাউন বাজার, লতব্দী ইউনিয়ন এবং অনিক বেপারী (৩৫), পিতা: শনি বেপারী, সাং: কাঠসাগড়া, লতব্দী ইউনিয়ন, উভয়েই সিরাজদিখান উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, অনিক বেপারীর টিনশেড ঘরের সামনের উঠানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানের পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স