ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৩ ২২:৪৭:৫৫
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে
নাদিম হায়দার,স্টাফ রিপোর্টার



মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেঙ্গুরিয়া পাড়া কবরস্থান ঘাট সংলগ্ন ইছামতী নদীতে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ ভেসে উঠেছে। আজ সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে স্থানীয় লোকজন নদীতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বক্তাবলি নৌ পুলিশ ফাঁড়ি, নারায়ণগঞ্জ ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করে।

এদিকে মরদেহটি নদীর স্রোতে ভেসে পশ্চিম দিকে চলে যাচ্ছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ