ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে সাংবাদিক আব্দুর রশিদের মটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৩ ২১:৩১:০৫
নাইক্ষ‍্যংছড়িতে সাংবাদিক আব্দুর রশিদের মটরসাইকেল চুরি নাইক্ষ‍্যংছড়িতে সাংবাদিক আব্দুর রশিদের মটরসাইকেল চুরি
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সদর নম্বর ওয়ার্ডের মধ্যম বাইশারী এলাকায় নিজ বাসা থেকে সাংবাদিক আবদুর রশিদের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে আনুমানিক রাত আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে এ ঘটনা ঘটে। চুরি হওয়া মোটরসাইকেলটি লাল রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর (TVS Apache RTR), যার রেজিস্ট্রেশন নম্বর কক্সবাজার ল-১১-২৭১০।


চোর বা চোরের দল বাড়ির মূল দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, যাতে পরিবারের সদস্যরা সহজে বের হতে না পারেন। পরে সুযোগ বুঝে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী সাংবাদিক আবদুর রশিদ ৭১ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক।


বিষয়ে সাংবাদিক আবদুর রশিদ বলেন, “গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র অত্যন্ত পরিকল্পিতভাবে আমার বাসার বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে আমি হতবাক হয়ে যাই। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা মোটরসাইকেলটি ছিল আমার পেশাগত দায়িত্ব পালনের অন্যতম প্রধান বাহন। সংবাদ সংগ্রহ ও বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল।”


তিনি আরও বলেন, “ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেছি। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।” ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তারা বলেন, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ