আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “আমাদের যারা গালি দেয়,, আমরা তাদের সালাম দেই।” শুক্রবার (০৩ জুলাই) বিকেলে উপজেলার আদাবাড়িয়া এলাকায় জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ড. আশরাফ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এস এম আলামিন ফয়েজী। প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, “ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হলো জাকাত। পবিত্র আল-কোরআনে প্রায় ৮০ বার জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। তাই জাকাত আদায়ের বিষয়ে আমাদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
” তিনি বলেন, “শুধু ইসলামের কথা বলার কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কেও নানা কটূক্তি শুনতে হয়েছে। তাঁকে পাগল বলেও আখ্যায়িত করা হয়েছিল। সে তুলনায় আমি অনেক পিছিয়ে আছি। যারা আমার সমালোচনা করে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। তারা যত বেশি গালাগালি করবে, আমরা তত বেশি রাসূল (সা.)-এর সুন্নাহ অনুসরণের চেষ্টা করব।” ড. মাসুদ আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে কথা বলা নাকি বাজেটের জন্য সুর নরম করা—কোনটি বেশি জরুরি? আমার কাছে সবচেয়ে জরুরি হলো অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে তার পাশাপাশি সমাজ থেকে অন্যায় দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, “আমি সংসদ সদস্য হওয়ার আগেও এ প্রতিষ্ঠান বাউফলে জাকাত কার্যক্রম পরিচালনা করেছে।
বর্তমানে আদাবাড়িয়া থেকে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।” বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স