কেন্দুয়ায় সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা
কেন্দুয়ায় সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা
স্টাফ রিপোর্টার:
নেত্রকোণার কেন্দুয়ায় সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা, স্মরণসভা এবং অসুস্থ শিল্পী ও ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে কেন্দুয়া লোকজ সাহিত্য আসর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ।
কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লোকসাহিত্য গবেষক গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কবি তানভীর জাহান চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম এবং আবুল বাশার তালুকদারসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদার বাংলা লোকসাহিত্য ও বাউল সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জীবন, কর্ম ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, লোকজ সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে সরকার সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে অসুস্থ শিল্পী ও ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ করা হয়।
উল্লেখ্য, সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদার ১৮৯৮ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালের ২৯ জুন মৃত্যুবরণ করেন। বাংলা লোকসাহিত্য ও বাউল গানের বিকাশে তাঁর অসামান্য অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স