ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিল পশ্চিম জামায়াতের রুকন শিক্ষা বৈঠক দ্বীন বিজয়ের লক্ষ্যে সকলকে আপসহীন ও ঐক্যবদ্ধ থাকতে হবে-মুহাম্মদ আব্দুর রব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৩ ১৭:৩৪:২৪
হাতিরঝিল পশ্চিম জামায়াতের রুকন শিক্ষা বৈঠক দ্বীন বিজয়ের লক্ষ্যে সকলকে আপসহীন ও ঐক্যবদ্ধ থাকতে হবে-মুহাম্মদ আব্দুর রব। হাতিরঝিল পশ্চিম জামায়াতের রুকন শিক্ষা বৈঠক দ্বীন বিজয়ের লক্ষ্যে সকলকে আপসহীন ও ঐক্যবদ্ধ থাকতে হবে-মুহাম্মদ আব্দুর রব।
নিজস্ব প্রতিবেদক


ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে সংগঠনের রুকন সহ সকল স্তরের জনশক্তিকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব। তিনি আজ ৩ জুলাই শুক্রবার সকাল ৮ টায় মগবাজারস্থ রেড অর্কিড রেস্টুরেন্ড এন্ড পার্টি সেন্টারে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাবৈঠক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও ভারপ্রাপ্ত থানা আমীর নূরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় শিক্ষাবৈঠকে দারসুল কুরআন পেশ করেন মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সিনিয়র সহকারী মহাসচিব মাওলানা ফখরুদ্দিন আহমাদ।


বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম মাওলা, আকতার হোসাইন, শামীম হোসাইন, আব্দুস সাত্তার, হাবিবুর রহমান মজুমদার, মহিউদ্দিন পারভেজ ও আব্দুল কুদ্দুস প্রমূখ। আব্দুর রব বলেন, রুকনিয়াত কোন পদ-পদবী নয় বরং এটি মান এবং দায়িত্বের নাম। আমরা আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে জান ও মালের কোরবানী করার জন্য বাইয়াত গ্রহণ করেছি।


তাই দ্বীন কায়েমের আন্দোলনে কোন পক্ষে নিষ্ক্রিয় থাকার কোন সুযোগ নেই বরং যেকোন অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিতে লক্ষ্যে আপসহীন ও অবিচল থেকে দায়িত্ব পালন করতে হবে। এজন্য আল্লাহর সাথে গভীর সম্পর্ক, নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টির জন্য নিরবিচ্ছিন্ন অধ্যবসায় এবং দাওয়াতি কার্যক্রমের সম্প্রসারণ ঘটাতে হবে। তাহলে দ্বীনের বিজয় অনিবার্য হয়ে উঠতে। তিনি দ্বীন বিজয়ের প্রত্যয়ে ময়দানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনোই ফুল বিছানো ছিলো না বা এখনো নয়।

তাই বাতিলের রক্তচক্ষু উপেক্ষা এবং সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমাদের শহীদ নেতৃবৃন্দ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন দ্বীনের জন্য নিজেকে কোরবানী করতে হয়। তিনি শহীদি তামান্নায় উজ্জীবিত হয়ে সকলকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। মাওলানা ফখরুদ্দীন বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন কোন নফল ইবাদত নয় বরং সব ফরজের বড় ফরজ। আল্লাহ সকল নবী-রাসূল (সা.) গণকে এ দায়িত্ব দিয়েই দুনিয়াতের প্রেরণ করেছে। এ দায়িত্ব থেকে আমরাও আলাদা নই।

তিনি দ্বীন বিজয়ের জন্য সকলকে ময়দানে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানান। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সেক্রেটারি ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ