ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে —এ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৩ ১৭:২২:৫৭
গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে —এ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে —এ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল
নিজস্ব প্রতিবেদক


শুক্রবার (জুলাই) নগরীর সেঞ্চুরি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরীর কোতয়ালী উত্তর থানা কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এ্যাড মুয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর আন্দোলন-সংগ্রাম চলছে এবং চলবে। গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাই সনদ বাস্তবায়ন করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার এখনও পুরোন ধারায় দেশ চালাচ্ছে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে পুরাতন কায়দায় নতুন ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা চালাচ্ছে।


তিনি আরও বলেন, দেশের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান ও ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই। মানব রচিত মতবাদ দিয়ে জনগণের প্রকৃত মুক্তি ও শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। দেশের শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সংগঠিত শক্তি গড়ে তুলতে হবে। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে আদর্শিক ও নৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে এ্যাডভোকেট হেলাল বলেন, দেশকে নতুন উদ্যমে সক্রিয়ভাবে সচল করতে স্থানীয় নির্বাচনের বিকল্প নেই।


কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার স্থানীয় নির্বাচনের পরিবর্তে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে দেশের গনতন্ত্রকে প্রশ্ন বিদ্ধ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীকে আগামী স্থানীয় সরকার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের প্রার্থীদের বিজয়ী করত হবে। থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথির বক্তব্য তিনি বলেন, ইসলামি আন্দোলনের কর্মীদের আন্দোলনের কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আল্লাহর সাথে সর্ম্পক বৃদ্ধি করার মাধ্যমে পরকালের জীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। আত্মগঠনের মাধ্যমে নিজেদের তৈরি করতে হবে এবং ময়দান পরিবর্তনের ভুমিকা রাখতে হবে।


থানা সেক্রেটারি জাবের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিন জামায়াতের অফিস সম্পাদক কামরুল আহসান হাসান। আরও উপস্থিত ছিলেন থানা নায়েব আমির অধ্যাপক গোলাম গোফরান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মু. জাহাঙ্গীর কবীর, থানা কর্মপরিষদ সদস্য মোকছেদুর রহমান, আব্দুস সত্তার খান, বায়জীদ বোস্তামী, অধ্যাপক জিল্লুর রহমান, আবু সাইদ খান প্রমূখ নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ