ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি-রেবিস ভ্যাকসিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৩ ১৪:১১:৪৫
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি-রেবিস ভ্যাকসিন বিতরণ বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি-রেবিস ভ্যাকসিন বিতরণ
এম মনির চৌধুরী রানা


বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনস্বাস্থ্যের সুরক্ষা এবং জলাতঙ্ক প্রতিরোধে বোয়ালখালী উপজেলা পরিষদের অর্থায়নেলাখ টাকার এন্টি-রেবিস (জলাতঙ্ক প্রতিরোধী) ভ্যাকসিন বিতরণ করা হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভ্যাকসিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মেহেদী হাসান ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, শাহিনুর ইসলাম, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, আবুল হাশেম, শহীদুল্লাহ চৌধুরী, আলহাজ্ব নুরুল করিম নুরু, আলহাজ্ব মো. জাকির হোসেন, সরোয়ার আলমগীর, শফিকুল ইসলাম শাহীন, হাজি আবু আখতার, মো. লোকমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জলাতঙ্ক প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ