হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
মোঃ রাজিবুল হোসেন তানিম দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ জুলাই সকাল ৮টা পর্যন্ত হাম ও এ রোগের উপসর্গে মোট ৭২৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ১ জুলাই সকাল ৮টা থেকে ২ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা যান। মৃতদের মধ্যে রাজধানী ঢাকাতেই তিনজনের মৃত্যু হয়েছে।
এছাড়া একই সময়ে নতুন করে ১,১১৯ জন হাম আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই রোগটির বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স