ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষের অভিযোগ: অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০২ ২২:৪০:২৪
কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষের অভিযোগ: অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করল পুলিশ কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষের অভিযোগ: অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করল পুলিশ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-



কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকায় পৃথক দুটি সুপারি বাগানে গোপনে গাঁজা চাষ করার অভিযোগে সেই বাগানে অভিযান চালিয়ে ছোট বড় চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০১ জুলাই) ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে দুটি সুপারির বাগানে অভিযান চালিয়ে এই গাঁজার গাছ জব্দ করা হয়। তাকে সহযোগিতা করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন ও এস, আই জাহিদ সহ পুলিশের একটি দল।


অভিযানকালে সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি ছোট গাঁজা গাছ জব্দ করা হয়। গাঁজা গাছগুলো স্থানীয় মাদক ব্যবসায়ী মোঃ মাজেদুল ইসলাম মঞ্জু চাষ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।


স্থানীয়দের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন এবং এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। তবে এসময় তিনি এলাকায় না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।


সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন বলেন, ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা এবং প্রচুর সুপারি বাগান থাকায় কিছু মাদক কারবারি এসব বাগানে স্থানীয়ভাবে গাঁজার চাষ করে থাকে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ