গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন
গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
পার্বতীপুর উপজেলার গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০ টি আম গাছ কেটে ফেলেন| পার্বতীপুর উপজেলার গুড়গুড়ি মধ্যপাড়া ইয়াং স্টার ক্লাব ২০১৫ সালে রাস্তার ধারে ৬০ টি আম গাছ লাগায়| সেই গাছগুলি কে বা কাহারা আমগাছের ডালপালা ভেঙ্গে ও উপরে নষ্ট করে ফেলে | পরবর্তীতে আবারাও ইয়াং স্টার ক্লাব ৬০ টি আম গাছ সরকারি রাস্তার ধারে লাগায়| গত ২৭/০৬/২০২৬ ইং তারিখে এলাকার মোঃ কামরুজ্জামান, পিতাঃ লুৎফর রহমান, গ্রামঃ গুড়গুড়ি উত্তরপাড়া, পার্বতীপুর দিনাজপুর লাগানো আম গাছ গুলি ভেঙ্গে ফেলে |
এ বিষয়ে প্রতিপক্ষ কামরুজ্জামানকে গাছ ভাঙ্গার কথা বললে সে খুব্ধ হয়ে অকট্য ভাষায় গালি গালাজ করে| সে সময়ে ইয়াং স্টার ক্লাবের সদস্যরা এগিয়ে আসলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়| এতে ইয়াং স্টার ক্লাবের ৩৮ হাজার টাকার ক্ষতিসাধন হয়| এলাকার মোঃ রেজয়ান, মোঃ রাজু, মোঃ আহসান হাবীব জানান, সে এলাকার একজন খারাপ প্রকৃতির লোক সে প্রায় মানুষের ক্ষতিসাধন করে| আমাদের রাস্তায় লাগানো আম গাছগুলি সে বার বার কেটে ফেলে নষ্ট করছে| তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন| এ ঘটনায় ইয়াং স্টার ক্লাবের সভাপতি মোঃ আজিজুল হক গত ২৯/০৫/২০২৬ ইং তারিখে মধ্যপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন|
এই ঘটনায় ফাড়ির ইনচার্জ উজ্জল এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে| একইভাবে ০২/০৭/২০২৬ ইং তারিখে ১০ নং হরিরামপুর ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স