ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালিয়াজুরীতে ৩২৫ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০২ ১৬:০৯:২৭
খালিয়াজুরীতে ৩২৫ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেপ্তার খালিয়াজুরীতে ৩২৫ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া লঞ্চঘাট এলাকা থেকে ৩২৫ পিস ইয়াবাসহ হাসেনা আক্তার (৪২) নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে স্থানীয় জনতা তাকে আটক করে লেপসিয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


গ্রেপ্তার হাসেনা আক্তার উপজেলার লেপসিয়া এলাকার জয়নাল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, বুধবার লেপসিয়া লঞ্চঘাটের বার্ষিক ইজারা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ইজারাদার মোহাম্মদ সেলিম মিয়া কাঞ্চনের উদ্যোগে দোয়া মাহফিল ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘাট ও আশপাশের এলাকা মাদকমুক্ত রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এর পরদিন স্থানীয় বাসিন্দারা অভিযান চালিয়ে হাসেনাকে ৩২৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয়দের অভিযোগ, হাসেনা আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। সর্বশেষ গত ১৭ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত মাদক-সংশ্লিষ্ট অপরাধে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। কারাভোগ শেষে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ।

লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম খান বলেন, স্থানীয় জনতা ইয়াবাসহ ওই নারীকে ফাঁড়িতে হস্তান্তর করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খালিয়াজুরী থানায় পাঠানো হয়। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ