ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ১৮৮ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দসহ গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০২ ১৪:৫৬:৪৭
ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ১৮৮ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দসহ গ্রেফতার এক ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ১৮৮ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দসহ গ্রেফতার এক
নিজস্ব প্রতিবেদক


ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ১৮৮ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দসহ গ্রেফতার এক 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল ঠাকুরগাঁওয়ে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১১৭ বোতল এসকাফ, ৫৯ বোতল এমকেডিল এবং ১২ বোতল ফেন্সিডিল জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এরই ধারাবাহিকতায়, সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর এর একটি আভিযানিক দল ০২ জুলাই, ২০২৬ তারিখ সকাল ০৭.৫০ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন ১০ নং জাবরহাট ইউপির ০৩ নং ওয়ার্ডের মাটিয়ানি গ্রামের মোঃ আজিবুর রহমান (৩৫), পিতা- মৃত আব্দুল গাফ্ফার এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে, তার বাড়ির পূর্বমুখী টিনশেড সেমিপাকা গোয়াল ঘরের ভেতর তল্লাশীকালে অবৈধ মাদকদ্রব্য ১১৭ বোতল এসকাফ, ৫৯ বোতল এমকেডিল এবং ১২ বোতল ফেনসিডিল (সর্বমোট- ১৮৮ বোতল) জব্দসহ অভিযুক্ত মাদক ব্যবসায়ী মোঃ আজিবুর রহমান (৩৫), পিতা- মৃত আব্দুল গাফ্ফার, সাং- মাটিয়ানি, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও'কে গ্রেফতার করতে সক্ষম হয়।


প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামি পেশাদার মাদক ব্যবসায়ী। সে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য সাড়ে চার লাখ টাকার বেশি। উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।


পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছেএছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ