হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডালের ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী
হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডালের ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী এলাকার আঞ্চলিক মহাসড়কে অবস্থি গাছের মরা ডালের ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানগড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার রাস্তায় মীরের দেউলমুড়া থেকে পাঙ্গাসী বাজার পর্যন্ত শতবর্ষী বেশ কয়েকটি এন্ট্রি কড়ি গাছের মরা ডাল সড়কের মাঝখান বরাবর হেলে রয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন, শত শত শিক্ষার্থী ও পথচারীরা। উপজেলার হাটপাঙ্গাসী বাজারের স্হানীয় বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, হাটপাঙ্গাসী বাজার নাহিদ নিউমার্কেটের সামনে এবং পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠের পূর্ব-উত্তর কর্ণারে হেলে পরা মরা ডালের নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত শিক্ষার্থী ও হাজারো মানুষ সহ বিভিন্ন ধরনের যানবাহন।
এ ব্যাপারে এলাকাবাসীর অভিযোগের শেষ নেই। তারপরও কর্তৃপক্ষ কোনো আমলে নিচ্ছেন না। একটু অবহেলার কারণে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এমতাবস্থায় শত শত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনতিবিলম্বে হাটপাঙ্গাসী বাজার এলাকার গাছের মরা ডালগুলো কর্তন করার জন্য উপজেলা প্রশাসন তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স